ইসলামিক স্কলারদের অফিস ও চলমান প্রজেক্ট পরিদর্শন

আলহামদুলিল্লাহ! আজকে আমার অফিস এবং কনডোনিয়াম প্রজেক্ট সহ ঘাটারচর ও চলমান প্রজেক্ট ভিজিট করলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমার ভালোবাসার শিক্ষক প্রফেসর ডক্টর মুফতি হুমায়ুন কবির সাহেব, চট্টগ্রামের পরিচিত মুখ, সারা বাংলার আলোচিত বক্তা মুফতি রিদওয়ানুল কাদির, ক্রিয়েটিভ ইউনিভার্সিটির অধ্যাপক মুফতি আহসানুল্লাহ আরেফী সহ বেশ কয়েকজন ইসলামিক স্কলার, তারা সকলেই আমাদের প্রজেক্ট ভিজিট করে, আমাদের কার্যক্রম দেখে দোয়া করেছেন এবং একসাথে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন। আল্লাহ যেন আমাদের সকলকে মানবতার, দেশের, জাতির এবং দ্বীনের কল্যাণে কবুল করে নেন।
