দীর্ঘ সাড়ে চার বছর পর আব্বাকে সঙ্গে নিয়ে জুমার নামাজ আদায়

আলহামদুলিল্লাহ! দীর্ঘ সাড়ে চার বছর পর আব্বাকে সাথে নিয়ে জুমার নামাজ আদায় করলাম। দীর্ঘ সাড়ে চার বছর ধরে আমার বাবাকে আল্লাহ তাআলা অসুস্থতার নিয়ামতে রেখেছেন, ব্রেন স্ট্রোক করে এক পাশ অবশ হয়ে গিয়েছে, এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো।
আমার আব্বা একজন কোরআনের হাফেজ, জীবনের দীর্ঘ সময় মসজিদের ইমাম ছিলেন এবং কোরআনের খেদমত করেছেন। এই অসুস্থতার মধ্যেও প্রতি সপ্তাহে প্রায় এক বার করে কোরআন খতম করেন।
সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার আব্বা আম্মাকে নিয়ে আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করেন এবং তাদের নেক হায়াত বাড়িয়ে দেন।
